সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৮ জানুয়ারী ২০ ২২
৪:৩৪ অপরাহ্ণ

এসএসসি ২০০৬ এবং এইচএসসি ২০০৮ ছাত্র-ছাত্রীদের গড়া ফাউন্ডেশন'র পক্ষে শীতবস্ত্র বিতরণ
এসএসসি ২০০৬ এবং এইচএসসি ২০০৮ ছাত্র/ছাত্রীদের গড়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে সিলেটের কিছু বন্ধুরা শুক্রবার (৭ জানুয়ারী) সকাল ১১:০০ টায় পূর্বভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, খালোমুখ বাজার, মোগলাবাজার, দক্ষিণ সুরমা সিলেট এবং আল-ফারুক হাফিজিয়া এতিমখানা, কটাল পুর, ফেঞ্চুগঞ্জ সিলেটের হতদরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসএসসি ২০০৬ এবং এইচএসসি ২০০৮ ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে বিতরণ পূর্বক আলোচনা সভায় পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মন্নান সাহেব এর সভাপতিত্বে ও এসএসসি ২০০৬ এবং এইচএসসি ২০০৮ ব্যাচের মো: খালেদ আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাবা,মুসলিমা বেগম। প্রাথমিক বিদ্যালয়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার দক্ষিণ সুরমা, সিলেট। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা অনিন্দিতা দত্ত। জনাব, নাসির উদ্দিন,সভাপতি, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি, দক্ষিণ সুরমা, সিলেট। জনাব, মিটন চন্দ্র দাস, সেক্রেটারি বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি, দক্ষিণ সুরমা, সিলেট। এছাড়াও এসএসসি ২০০৬ এবং এইচএসসি ২০০৮ ব্যাচের ফাউন্ডেশন এর এডমিন আমিক হাসান, এডমিন তানজিনা আসাদ ছাড়াও ফাউন্ডেশন সিলেট এর সমন্বয়কারী নবনিতা চৌধুরী শান্তা, রায়হান তালুকদার, মো: ছাদিকুর রহমান জুয়েল, মো: সোহানুর রহমান, মো: জমির উদ্দিন বক্তব্য রাখেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ