৩:১২ অপরাহ্ণ
বালাগঞ্জে এইচএসসি'তে পাশের হার ৭৯.৬৯% ও আলিমে ৮১.৮১%
এবারের এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষায় বালাগঞ্জ উপজেলায় এইচএসসিতে পাশের হার ৭৯.৬৯% ও আলিম পরীক্ষায় পাশের হার ৮১.৮১%। বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। আজ ১৫ অক্টোবর সারাদেশের এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় বালাগঞ্জের ৩ টি কলেজ ও ৩ টি মাদ্রাসার মোট ১০০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে পাশ করেছেন ৮০৩ জন পরীক্ষার্থী।
মোট এ+ পেয়েছেন ২৬ জন। তবে, এ+ পাওয়া এই ২৬ জনই এইচএসসিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থী। আলিমে পাশের হার বেশি হলেও কেউই এ+ পাননি। বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজে এবার মোট ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৫৫৩ জন। এ+ পেয়েছেন ২৪ জন। পাশের হার ৮০.৮৪%। দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজে মোট ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১১৩ জন। এ+ পেয়েছেন ১ জন। পাশের হার ৬৯.৩২%।
নর্থইস্ট বালাগঞ্জ কলেজে মোট ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৫৬ জন। এ+ পেয়েছেন ১ জন। পাশের হার ৯৪.৯১%। চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাজিল মাদরাসায় মোট ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৩৩ জন। পাশের হার ১০০%, তবে কেউই এ+ পাননি। ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাসরাসায় মোট ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৩৬ জন। পাশের হার ৭২%। কেউই এ+ পাননি।
মুসলিমাবাদ ইসলামিয়া আলিম মাদরাসায় মোট ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১২ জন। পাশের হার ৭৫%। কেউই এ+ পাননি। বালাগঞ্জের ফলাফলের বিষয়ে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক বলেন, সামগ্রীক বিষয় বিবেচনায় বালাগঞ্জের ফলাফল ভালো হয়েছে।