৯:৩৪ অপরাহ্ণ
আয়েশা সিদ্দিকা রা. ওয়াজ মাহফিল ৩১ জানুয়ারি
জামে’আ আয়েশা সিদ্দিকা রা. জাহানপুর, ইসলামপুর মেজরটিলা সিলেটের ১৭তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ৩১ জানুয়ারি রোববার সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে বয়ান পেশ করবেন মাওলানা আলিম উদ্দিন দূর্লভপুরী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক ঢাকা, মাওলানা এয়াহইয়া মাহমুদ, ঢাকা, মাওলানা জুনায়েদ আল হাবীব ঢাকা, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফয়সল আহমদ জালালাবাদী, মাওলানা মুফতি আব্দুল্লাহ ঢাকা, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা ক্বারী আব্দুল মতিন, মাওলানা শাহীনুর পাশা সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।
এতে যৌথভাবে সভাপতিত্ব করবেন মাওলানা নযির আহমদ জিঙ্গবাড়ী, হাফিজ শেখ ফারুক আহমদ সৈয়দপুর, হাফিজ মাওলানা মহসিন আহমদ কৌড়িয়া, কয়েছ মিয়া জাহানপুর। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী। উপস্থিত থেকে মাহফিল সফল করার জন্য মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মখলিসুর রহমান রাজাগঞ্জী আহ্বান জানিয়েছেন।