রবিবার, নভেম্বর ৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৬ জুন ২০ ২০
১০ :১২ অপরাহ্ণ

কুলাউড়ায় স্বাস্থ্য কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের স্টাফসহ করোনায় আক্রান্ত ৪

কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়া উপজেলায় এবার নতুন করে ফায়ার সার্ভিসের স্টাফ, ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মকর্তাসহ ৪ জন ব্যক্তির কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত সকলের বয়স ৩৫ থেকে ৫৬ বছরের মধ্যে।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে আটটায় তথ্যটি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল হক। তিনি জানান, ঢাকার শেরে বাংলা রোডস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এ- রেফারেল সেন্টার থেকে রিপোর্টগুলো পজেটিভ আসে।

তিনি জানান, গত ৩১ মে ৮ জন করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৩১ মে তারিখের রিপোর্টে ৪ জনের পজেটিভ এসেছে।

তাঁদের মধ্যে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টাফ ১জন (বয়স ৩৫), কাদিপুরের মনসুর এলাকার ১জন (বয়স ৪৬), জয়চন্ডি ইউনিয়নের মীরশংকর এলাকার ১জন (বয়স ৪৫),পৌরশহরের মাগুরা এলাকার ১ জন (বয়স ৫৫)। তিনি জুড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের সহকারী প্রধান ইন্সপেক্টর (এএইচআই) হিসেবে কর্মরত আছেন।

এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। তবে এরমধ্যে ৮ জন ব্যক্তি সুস্থ্য হয়েছেন বলে জানা গেছে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ ৪ জনকে জানানো হয়েছে। সকলকে নিজ বাড়িতে আইসোলেশনে থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও ০৬ জুন শনিবার আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

এদিকে কুলাউড়া শহরের বৃহৎ শপিংমহল ‘মিলি প্লাজা’ মার্কেটের এক ব্যবসায়ীর করোনা শনাক্ত হওয়ায় মার্কেটের মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে শনিবার (৬ জুন) দুপুরে মার্কেট বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্তে বলা হয়, রবিবার (৭ জুন) থেকে ১৫ জুন পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে। ১৬ জুন থেকে যথারীতি মার্কেট খোলা হবে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ