সোমবার, জুলাই ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৫ মার্চ ২০ ২৬
১০ :০ ৫ অপরাহ্ণ

এসএসসি ৯৩ ব্যাচের ৩৬০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত 'রামাদ্বান হেল্পিং হ্যান্ডস ২০২৬' এর অধীনে ভাদেশ্বর ইউনিয়নের ৩৬০ টি অসহায় পরিবারের মধ্যে ৬ ধরণের খাদ্যপণ্য সম্বলিত ৩৬০টি খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়।

গত শনিবার (১৪ মার্চ) ৯৩ ব্যাচের শিক্ষার্থী নাজিম আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন আতাউর রহমান তারা মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জলিল, মো: আমিন উদ্দিন, নজরুল ইসলাম নজাই জনাব ক্বারী মৌলানা মো: আব্দুল বাছিত।

স্বাগত বক্তব্য রাখেন '৯৩ ব্যাচের শিক্ষার্থী মিফতা উদ্দিন। কর্মসূচিটির সার্বিক সমন্বয় করেন ইংল্যান্ড প্রবাসী '৯৩ ব্যাচের শিক্ষার্থী এম.এ মান্নান, যুক্তরাষ্ট্র থেকে '৯৩ ব্যাচের শিক্ষার্থী আসকার আহমদ ও বাংলাদেশ থেকে ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের '৯৩ ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ