বুধবার, ডিসেম্বর ১০ , ২০ ২৫
জকিগঞ্জ প্রতিনিধি::
২৭ অক্টোবর ২০ ২৫
৬:২৪ অপরাহ্ণ

জকিগঞ্জে হাফছা মজুমদার মহিলা কলেজে জ'রু'রি সভা, টিকটক কান্ডে তদন্ত কমিটি গঠন

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কলেজ ছাত্রীদের উদ্দেশ্য করে অ'স'ভ্য ও অ'নৈ'তিক ভিডিও তৈরি ও প্রচারের ঘটনায় জকিগঞ্জে তী'ব্র প্রতি'ক্রি'য়া দেখা দিয়েছে।

সম্প্রতি সিলেটের জকিগঞ্জ উপজেলার একমাত্র মহিলা শিক্ষাপ্রতিষ্ঠান হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের আশেপাশে দুই যুবক ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মানসিক নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি এলাকার ভাবমূর্তিও আ'ঘা'তপ্রাপ্ত হয়। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল উ'দ্বে'গ প্রকাশ করে এবং কলেজ কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

কলেজের অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ জানান, ভিডিওতে অংশ নেওয়া দুই যুবকের পরিচয় জানাতে সহায়তা প্রদানকারীকে কলেজের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার (২৬ অক্টোবর) কলেজ মিলনায়তনে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, কলেজ গভর্নিং বডির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সাংবাদিকরা।

সভায় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, “শিক্ষাঙ্গনে অনাকাঙ্ক্ষিত আচরণ কখনোই মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের মর্যাদা রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।” সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কলেজ প্রশাসনের পক্ষ থেকে ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দোষীদের শনাক্ত করবে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কলেজ প্রাঙ্গণে নিয়মিত মনিটরিং, সচেতনতা কার্যক্রম চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবক ও স্থানীয় সচেতন মহল কলেজ প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ