১১:৪৯ অপরাহ্ণ
মোগলাবাজারে রাহমানীয়া নূরীয়া সমাজা কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সরিষপুর, বারই গ্রাম, সতীঘর, মুক্তিরচক, রায়বান, রিফাতপুর, নাজিরেরচক সহ বিভিন্ন এলাকায় গরিব অসহায় মানুষের মধ্যে রাহমানীয়া নূরীয়া সমাজ কল্যাণ সংস্থা সরিষপুর এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করার হয়।
১০ মে রবিবার সকালে বারইগ্রাম ফুরক্বানিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠে পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাস জনিত দুর্যোগময় সময়ে কর্মহীন দুস্থ অসহায় ২০০ শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রাহমানীয়া নূরীয়া সমাজ কল্যাণ সংস্থা সরিষপুরের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারইগ্রাম ফুরক্বানিয়া ইসলামিয়া মাদ্রসার মুহতামিম শায়েখ মাওলানা নুরুল ইসলাম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ আইয়ুব হোসেন।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার নজরুল ইসলাম পংকি, মাওলানা শরিফ আহমদ সুলতান, মাওলানা আনোয়ার আলী, মাওলানা আব্বাস আলী, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মুনাইম আহমদ, মাওলানা সামছুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন যুক্তরাষ্ট্র প্রবাসীবৃন্দ সুদূর প্রবাসে থেকেও কর্মহীন দরিদ্র মানুষদের সহযোগিতার মাধ্যমে পাশে থেকে উপহার স্বরুপ পিঁয়াজ, তৈল, সেমাই, ময়দা, চিনি, খেজুর ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করায় প্রবাসীদেরকে এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে নিঃস্বার্থে যুক্তরাষ্ট্র প্রবাসীবৃন্দ ও রাহমানীয়া নূরীয়া সমাজ কল্যাণ সংস্থার সকল নেতৃবৃন্দ একযোগ মানব সেবামূলক কাজ করে যাচ্ছেন। এতে এলাকার গরিব মানুষ সহযোগিতা পেয়ে উপকৃত হচ্ছেন। প্রবাসীরা বিদেশে থেকে দেশের গরিব ও দুস্থ মানুষের কথা চিন্তা ভাবনা করে সাহায্যে করেন এটা অত্যান্ত মহতি উদ্যেগ। বক্তারা এ ধরনে মানব সেবামুলক সকল কার্যক্ষম অব্যাহত রাখার আহবান জানান।