সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
২৩ জুন ২০ ২৫
৮:৪৩ অপরাহ্ণ

জকিগঞ্জে মানবসেবা ফাউন্ডেশনের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

“সবুজায়নে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের অভিযাত্রা” — এই স্লোগানকে সামনে রেখে ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ফাউন্ডেশন, জকিগঞ্জ।

সোমবার (২৩ জুন) কর্মসূচির অংশ হিসেবে জকিগঞ্জের ইছামতি কামিল মাদরাসা ও মাতাগ্রাম হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এতে ফাউন্ডেশনের সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মানবসেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে—স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ, ঈদ সামগ্রী বিতরণ, গরিব-অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, ‘ক্লিন মুভমেন্ট’সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও মানবিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ