১১:৩৬ পূর্বাহ্ণ
ফাইল ছবি
সাদাপাথরে বেড়াতে গিয়ে নি'খোঁজ চিকিৎসকের মর'দেহ উ'দ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে নি'খোঁজ হওয়া চিকিৎসকের মর'দেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদী বাংকার এলাকায় মর'দেহ ভাসতে দেখে জেলেরা চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মর'দেহ উদ্ধার করেন।
পরে পুলিশ বিজিবি লাশ সেখান থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুব্রত সাহার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নামলে নিখোঁজ হন তিনি।
সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন।নিখোঁজের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ধলাই নদীতে বিকাশের সন্ধান চালায়। তবে রাতে অন্ধকার হয়ে যাওয়ার পর তারা উদ্ধার কাজ বন্ধ রাখে। সকালে মরদেহ ভেসে ওঠে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।