৬:৫৯ অপরাহ্ণ
তরুণ পার্টি গঠন উপলক্ষে আলোচনা সভা
একজন নিতীবান নেতাই পারে শতশত কর্মীর জন্ম দিতে: সৈয়দ আহমদ আলী
সিলেট মহানগর জাতীয় তরুণ পার্টি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ নভেম্বর শুকবার রাত সাড়ে ৮টায় নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্টিত হয়।
হাসান খানের সভাপতিত্বে ও রিপন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন এরশাদের আদর্শ গড়া সংগঠন জাতীয় পার্টি প্রত্যেক নেতাকর্মী বর্তমান চেয়ারম্যান জি.এম কাদির সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং ত্যায়াগী ও পরিশ্রমী নেতাকর্মীকে যথাযত মূল্যয়ন করতে হবে। নতুবা পার্টির অগ্রগতি সম্ভব হবে না। একজন নিতীবান নেতাই পারে শতশত নেতাকর্মী জন্ম দিতে।
অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর জাপা নেতা সৈয়দ আব্দুল্লাহ আল হাসান, ছাত্রসমাজের আহ্বায়ক আফজাল হোসেন মান্না, মটর শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন আফজল, সৈয়দ রাসেল আলী, সাকিল আহমদ, মুন্না কৌরেশী, আখতার হোসেন, হেলাল আহমেদ, সেলিম আহমদ, বাবু মিয়াসহ অর্ধশতাধিক কর্মী সমর্থকের উপস্থিতিতে আলোচনা সভা সম্পন্ন হয়।