বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ জুন ২০ ২৩
১২:০ ৪ পূর্বাহ্ণ

২৯ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী গোলাম মোস্তফা কামালের গনসংযোগ

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী গোলাম মোস্তফা কামাল ট্রাক্টর মার্কার সমর্থনে গনসংযোগ করা হয় ।

শুক্রবার বাদ জুম্মা শুরু হয় এই গণসংযোগ। লাউয়াই,পিরোজপুর, চন্ডিপুল, এ গণসংযোগ করেন। তিনি সবার উদ্দেশ্যে বলেন " আমার একটা উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আমি একজন সেবক হতে চাই নেতা নয়।

২৯ নং ওয়ার্ডের সবাই আমাকে সমর্থন দিয়ে আসছেন। আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডের মানুষের দাবিগুলো সবার আগে পূরণ করবো। অবশ্যই ওয়ার্ডের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। ২৯নং ওয়ার্ডেবাসীর অনেক সমস্যা রয়েছে।

এই সমস্যা সমাধান করার চেষ্টা করবো। আমাদের ওয়ার্ডের বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। তিনি আরো বলেন , আমাদের ভালো কোনো খেলার মাঠ নেই এখানে কোনো বিনোদনের জায়গা নেই।

আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা স্টেডিয়াম হবে কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেডিয়াম হয় নাই। আমি চিন্তা করবো যাতে আমাদের যুবক ভাইদের জন্য শিক্ষা সংস্কৃতি বিনোদন খেলাধুলার সুযোগ থাকে।

গণসংযোগে উপস্থিত ছিলেন ওয়ার্ডের মুরব্বিরা , ও বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাবেক ও বর্তমান ছাত্র, উজ্জ্বল, সোহাগ, তাজুল ছামি, রাজু, শাকিল, রাশেদ, শাহিন, মাহিন, ইসমাইল, ছাকি, আকিল, রাকিব ও আরো অনেকেই।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ