মঙ্গলবার, নভেম্বর ৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০ ২০
১১:৩৬ পূর্বাহ্ণ

কমলগঞ্জে হাঁস-মুরগীর বাচ্চা ও বিভিন্ন সব্জির বীজ বিতরন

আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি এর উদ্যোগে ১৩০ জন উপকারভোগীর মধ্যে হাঁস-মুরগীর বাচ্চা ও বিভিন্ন প্রকার সব্জির বীজ বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে হাঁস-মুরগীর বাচ্চা ও সব্জির বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিশ্বজিত রায়। উপস্থিত ছিলেন  উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নিখিল মণি সিংহ, সন্ধ্যা রানী সিনহা, এস এম রেজা উদ্দিন রাজু। সভায় সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ম্যানেজার রোমিও রতন গমেজ সঞ্চালনা করেন প্রোগ্রাম ইনচার্জ প্রবীর নকরেক। এসময় প্রতিষ্ঠানের প্রোগ্রাম কর্মকর্তা রবিন্দ্রনাথ শীলসহ সকল বৃন্দ উপস্থিত ছিলেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ