৪:১৪ পূর্বাহ্ণ
নাবিত সহায়তা সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ
করোনা পরিস্থিতি মোকাবেলায় "নাবিত সহায়তা সংস্থা"র উদ্যোগে এবং সিলেট মহানগর যুবলীগ নেতা আমিনুল ইসলাম আরিফের তত্ত্বাবধানে রবিবার নগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় তিনি নগরীর নয়াসড়ক, জেলরোড, জিন্দাবাজার, চৌহাট্টা রিকাবীবাজারসহ বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের কাছে গিয়ে ইফতার তুলে দেন। এসময় তিনি বলেন, "নাবিত সহায়তা সংস্থা দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে।করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ আজ ঘরবন্দি।
খাদ্যের অভাবে মানুষ আজ অনেকটা অসহায় হয়ে পড়েছে। রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে নাবিত সহায়তা সংসস্থা উদ্যোগে অসহায়দের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রীসহ রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ অব্যাহত রেখেছি। মহান রাব্বুল আল আমিন যতদিন বাচিয়ে রাখবেন ততদিন এসব অসহায় মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ। এরই ন্যায় আমরা ছিন্নমূল মানুষের মাঝে ইফতার তুলে দিচ্ছি। আমাদের এই প্রচেষ্টা আগামীতও অব্যাহত থাকবে”।
এসময় সার্বিক সহযোগিতা করেন, আহমদ সাফী, সারোয়ার আহমেদ সাইফ, ইমরান আহমেদ, মোঃ ইমন, আরিয়ান মান্না, পারভেজ আহমেদ প্রমুখ।