১২:১৩ পূর্বাহ্ণ
লতিফিয়া ইসলামিয়া সুন্নি যুব সংঘের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
রাসুল (সাঃ) এর শান-মান রক্ষায় জীবন দিতে আমরা প্রস্তুত আছি: রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী
মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেছেন, যুগে যুগে ইহুদী-খৃষ্টান-নাস্তিক-মুরতাদ তথা মুনাফিক গোষ্ঠী ইসলাম ও ইসলামের নবী (সাঃ) এর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। আর এর ধারাবাহিকতায় ফ্রান্স সরকার এর মদদে-সারওয়ারে কায়েনাতের শানে বেয়াদবী করেছে, আমরা এর প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবী জানাই অবিলম্বে জাতীয় সংসদে বাংলার মুসলমানের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব পাশ করুন। তিনি আরো বলেন ইসলামী রাষ্ট্র নামদারী সৌদি আরব ও আরব আমিরাত আজ মুনাফিকি চরিত্র গ্রহন করেছে। তারা ফ্রান্সের পক্ষে কথা বলছে। তাদেরকে ধিক্কার জানাই। তিনি বলেন, রাসুল (সাঃ) এর শান-মান রক্ষার জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন বিলিয়ে দিয়েছেন আমরাও তাদের অনুসারী হিসেবে মহানবী (সাঃ) এর জন্য জীবন দিতে প্রস্তুত আছি।
তিনি গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দক্ষিণ সুরমার লালাবাজারে লতিফিয়া ইসলামি সুন্নি যুব সংঘ বৃহত্তর লালাবাজার অঞ্চল আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আলতাফ খান ও সংগঠনের আহবায়ক মোঃ আব্দুল আলীমের পৃথক পৃথক সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন ও হাফিজ কামরান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন বিশ্বনাথ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি নাজিম উদ্দিন, মাওলানা ফয়েজ আহমদ তুরুকখলী, লতিফিয়ার সাবেক সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, হযরত আব্দুল কাদির জিলানি (রহঃ) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল হুসাইন। উপস্থিত ছিলেন, লালাবাজার ব্যবসায়ী কমিটির সাবেক সেক্রেটারি মোঃ আব্দুল গফ্ফার, সিলেট মহানগরী তালামীযে ইসলামিয়ার সেক্রেটারি এস-এম মনোয়ার, বিশিষ্ট মুরব্বী হাজী মাহমুদ মিয়া, হাজী আছলম আলী, তেতলী ইউনিয়ন আল ইসলার সভাপতি আব্দুল মছব্বীর, অর্থ সম্পাদক আলাউদ্দীন, লতিফিয়ার সাবেক সভাপতি জুয়েল আহমদ, সহ সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, লালাজার কেন্দ্রীয় মসজিদ কমিটির সদস্য মোঃ শাহজাহান মিয়া, সুলতান মিয়া, এম এ আবসান, আল ইসলার নেতা হাঃ সফিকুর রহমান, হাফিজ ফারুক মিয়া, ভালকী সরকারী স্কুল এর শিক্ষক আব্দুল কাইউম, লতিফিয়ার যুগ্ম আহবায়ক মাওলানা মুহিবুর রহমান, হাফিজ সাইদুল ইসলাম, মুহাম্মদ আলী, খছরু মিয়া, লায়েকুর রহমান, হাঃ ফখর উদ্দীন, হাঃ দিলাল আহমদ, মোঃ আব্দুল্লাহ আল বাক্বী, মোঃ আলাল আহমদ, হাফিজ ফয়জুল ইসলাম, হাফিজ ময়নুল ইসলাম, হাফিজ উসমান আলী, মোঃ আব্দুস শহিদ প্রমুখ।