রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২২ ফেব্রুয়ারী ২০ ২২
১২:১৬ পূর্বাহ্ণ

মহান শহীদ দিবসে স্কলার্সহোম মেজরটিলা কলেজ’র আবৃত্তি প্রতিযোগিতা
স্কলার্সহোম মেজরটিলা কলেজ এর উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ ফেব্রুয়ারি) সোমবার সকালে অধ্যক্ষ মো. ফয়জুল হক কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বায়ান্নর ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, মাতৃভাষা দিবসের তাৎপর্য সর্বস্তরে পৌঁছে দিতে হবে, একই সাথে বাংলা ভাষার  ব্যবহারও  বড়াতে হবে। তবেই জাতিগতভাবে আমরা সমৃদ্ধ হতে পারবো এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারবো।

পরে কলেজ অডিটোরিয়ামে বাংলা বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিনটি গ্রুপে বিভাজন করে বাংলা কবিতা আবৃত্তি ও বাংলা নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতার বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রভাষক মীর হোসাইন সরকার, ইলিয়াস আহমেদ এবং এমদাদুর রহমান। ফলাফল সংকলন করেন গণিত বিভাগের প্রভাষক এস এম মফিজুর রহমান এবং প্রতিযোগিতার পর্যালোচনা করেন বাংলা বিভাগের প্রভাষক  শাহাব উদ্দিন আহমেদ।

এসময় কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদপত্র' বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. ফয়জুল হক। শেষে বিজয়ী শিক্ষার্থীদের সাথে ফোটোসেশন মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তী হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ