সোমবার, মে ৪, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
৭ অক্টোবর ২০ ২৪
৩:১৪ অপরাহ্ণ

এস আলম গ্রুপ: সাইফুল আলমসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১০০ কোটি ডলার পাচারের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১১ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আশ-শামছ জগলুল হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (মানি লন্ডারিং) নূরে আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এই নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন, এস আলমের ভাই আবদুল্লাহ হাসান, ওসমান গনি, আবদুস সামাদ, রাশেদুল আলম, শহিদুল আলম, মোরশেদুল আলম, এস আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম, ওসমানের স্ত্রী ফারজানা বেগম এবং সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস। সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা যেকোনো সময় দেশ–বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য–উপাত্ত সংগ্রহ না করা গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে।

এ জন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক নূর-ই-আলম। এরপর শুনানি শেষে সাইফুল আলমসহ অন্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ