৩:৫৪ পূর্বাহ্ণ
মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ২৪ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ
মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীর নিম্ন আয়ের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ মে রোববার দুপুরে ২৪নং ওয়ার্ডের সৈয়দানীবাগ এলাকার সৈয়দ নাহিদ রহমান সাব্বিরের বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন পররাষ্ট্রন্ত্রীর সহধর্মিহী সেলিনা মোমেন ম্যডাম।
খাদ্য সামগ্রী বিতরণকালে সেলিনা মোমেন বলেন, দেশের এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলমত নির্বিশেষে অনেকে সাহায্যে হাত বাড়িয়েছেন। তিনি বলেন, দেশের এই কঠিন সময়ে দেশের সকল মানুষকে ভেদাভেদ ভুলে এগিয়ে আসতে হবে। এরই অংশ হিসেবে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুদান প্রদান হয়েছে। তাই আসুন দেশের এই সংকটময় সময়ে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি। তিনি বিনা প্রয়োজনে বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান। আর বাসা থেকে বাহিরে যাওয়ার পর সাবান পানি নিয়ে হাত ধোয়ার পরামর্শ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ২০নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ,সাবেক প্যানেল মেয়র মো: শাহজাহান আহমদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী হেলেন চৌধুরী, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সহসভাপতি আবুল খায়ের মাস্টার,সহ সভাপতি নুর ইসলাম,সহ-সাধারণ সম্পাদক ফটিক মিয়া,সাংগঠনিক সম্পাদকের এনাম আহমদ,সাংগঠনিক সম্পাদক দিনার হোসেন দিলু, লুৎফুর মোল্লা,জুয়েল আহমদ, আবুল আহমদ,সৈয়দ আফজাল হোসেন,মোহাম্মদ তারেক আহমদ,সুয়েব আহমদ,শেখ শাকিল,সাজ্জাদ আহমদ,আফজল হোসেন শাহান,আব্দুল্লাহ আল মামুন,আনির হামজা উমর,সাজু আহমদ, আব্দুল্লাহ,তাহমিদ আাহমদ,রকি সহ প্রমুখ।