বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ মে ২০ ২০
৯:৫৫ অপরাহ্ণ

দরিদ্র অসুস্থদের মধ্যে গ্রেটার কামালবাজার ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র ৭ লক্ষ টাকার অনুদান বিতরণ

গ্রেটার কামালবাজার ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যেগে মহামারী করোনা ভাইরাস জনিত দুর্যোগময় সময় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র কর্মহীন ও অসুস্থ মানুষের মধ্যে নগদ প্রায় ৭ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
১৫  মে শুক্রবার দুপুরে হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অর্থ বিতরণের কার্যক্রম শুরু করা  হয়। এ সময় ট্রাষ্টের বাংলাদেশের সদস্যবৃন্দ সহ এলাকার মুরব্বিয়ান, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
পরে গ্রেটার কামালবাজার স্পোর্টস ডেভোলপমেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, অসুস্থ কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে অনুদানের নগদ টাকা বিতরণ করেন। ৪০টি গ্রামের ১৭৫ জন দরিদ্র কর্মহীন পরিবারকে ১ হাজার টাকা করে ১ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করেন তারা। এর আগে নেতৃবৃন্দ গ্রেটার কামালবাজার ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে বিভিন্ন  এলাকার অসুস্থ দরিদ্র মানুষদের  চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করেন। 
অনুদানপ্রাপ্তরা হচ্ছেন লালটেক গ্রামের অসুস্থ তুহিদ আলম ৭০ হাজার টাকা, নবাগ গ্রামের আব্দুল মন্নান ৩০ হাজার, ছোট দিঘলী গ্রামের অসুস্থ দুই মহিলা ১০ হাজার, নবাগ গ্রামের আকদ্দস আলী ৩৫ হাজার, মখন মিয়া ৩০ হাজার, নানু মিয়া ২৫ হাজার, রাউত্তর গাও'র আব্দুল হামিদকে রিক্সা কিনে দেওয়া  ৮৪ হাজার ও নগদ ১০ হাজার, মিরর গাও’র অসুস্থ একজন পুরুষকে ৭ হাজার, রহিমপুর গ্রামের ফারুক মিয়া ৬০ হাজার টাকা। 
এছাড়াও শীতকালীন সময়ে গরিব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয় ১ লক্ষ ২৫ হাজার টাকার কম্বল। এদিকে সর্বজন শিক্ষক আব্দুল মছব্বির ও শিক্ষক হায়দার আলীকে সম্মননা উপহার স্বরূপ বড় অংকের টাকা অনুদান দেওয়া হয়। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের গর্বিত সন্তান, তাদের কষ্টার্জিত অর্থে অর্থনীতির চাকা সচল রয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সর্বক্ষেত্রে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইতিহাস লিখতে হলে প্রবাসীদেরকে বাদ দিয়ে লিখা যাবে না। বিশেষ করে দরিদ্র অসুস্থ অসহায় মানুষের প্রতি প্রবাসীরা সর্বদা আন্তরিক, তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে সব সময় পাশে রয়েছেন প্রবাসীরা, তারই ধারাবাহিকতায় দুস্থ অসহায় কর্মহীন ও অসুস্থ পরিবারের মধ্যে প্রায় ৭ লক্ষ টাকার অনুদান বিতরণ করেছেন। তা নিঃসন্দেহে প্রশংসনীয়। 
বক্তারা আরো বলেন, মানব সেবামুলক সংগঠনের মাধ্যমে প্রবাসীরা প্রতিষ্ঠালগ্ন থেকে অসংখ্য মানব কল্যাণমুলক কাজ  করে যাচ্ছেন এতে দেশের গরিব মানুষরা উপকৃত হচ্ছেন। বক্তারা গ্রেটার কামালবাজার ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে’র  নেতৃবৃন্দদেরকে এ ধরনের মানব সেবামূলক কার্যক্ষম অব্যাহত রাখার আহবান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ