সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৯ ফেব্রুয়ারী ২০ ২২
১০ :২০ অপরাহ্ণ

শেখঘাট এলাকায় আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার শেখঘাট এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

আনজুমানের সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আনজুমানের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত, সমাজসেবী মুহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে এলাকার স্থানীয় গন্যমান্য বক্তির্বগ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। আশে পাশের অসহায় শীতার্ত মানুষজন আমাদেরই আপনজন। তাদের বিপদে আপদে এগিয়ে আসা ইসলামের সুমহান শিক্ষা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ