২:৪৯ পূর্বাহ্ণ
করোনা কালীন সংকটে অসহায়দের মাঝে ইফতার নিয়ে প্রতিবন্ধী শিশু আবিদ
করোনা কালীন সংকটে অসহায় মানুষের পাশে দাড়াঁলো বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবিদ আহমদ। সোমবার প্রতিবন্ধি আবিদ ১’শ জন অসহায় গরীব, পথচারী ও ছিন্নমুল মানুষকে নিজ হাতে ইফতার বিতরণ করে সে। আবিদ সিলেট নগরীর মানিকপীর রোডের বাসিন্দা রিয়াদ আহমদের ছেলে। সে শাহজালাল রাগীব রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট এর বাক -শ্রবনের ছাত্র । তার এই ইফতারীর মধ্যে রয়েছে ডিম, পোলাও, চানাভুনা, পিয়াজু, আপেল, খেজুর ও জিলাপী।
নানা বাড়িতে থেকে উপহার হিসেবে ৫ হাজার টাকা পায় আবিদ। কিন্তু সে এই টাকা খরচ না করে দেশের এই কঠিন সময়ে অসহায় মানুষের মাঝে টাকাগুলো খরচ করে উদারতা দেখিয়েছে। তার এই উদারতার খবর শুনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ তার সাহসীকতার প্রসংশা করে বলেন, আবিদ ১০ বছরের একটি ছোট শিশু হয়ে যেভাবে মানব সেবায় এগিয়ে এসেছে, তা অনেকে করতে চায় না। তার কাছ থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত বলে আমরা মনে করি। তার এই উদারতা মানুষকে দেখানোর জন্য নয়, বরং দেশের এই কঠিন সময়ে প্রত্যেক সামর্থবান মানুষকে উৎসাহ ও এগিয়ে আসার জন্য আহ্বান। বিজ্ঞপ্তি