বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
৬ আগস্ট ২০ ২৪
৭:৩৩ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও কম্পিউটার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা ও লুটপাট

কোটা পদ্ধতি বাতিলের দাবি ও বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে। এই সংবাদে পর ছাত্র-জনতা রাস্তা আনন্দ মিছিল করে।

এই সুযোগ একদল দুর্বৃত্তকারী প্রতিহিংসা চিরতার্থ করার উদ্দেশ্যে দক্ষিণ সুরমা চন্ডিপুলস্থ গাজী ম্যানশনের অবস্থিত জাতীয় পদকপ্রাপ্ত বিসমিল্লাহ এন্টারপ্রাইজে ও বিসমিল্লাহ কম্পিউটার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করে এবং এন্টারপ্রাইজের মালামাল ও প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার সহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

দুর্বৃত্তরা প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৮ সেট কম্পিউটার, ৫টি প্রিন্টার, আইপিএস, এন্টারপ্রাইজ থেকে ২টি ফটোট্যাস্ট মেশিন, ৩টি ডিএসএলআর ক্যামের, ২টি লেমিনেটিং মেশিন সহ ডেকোরেশন, ইলেকট্রিক মালামাল, সিসি ক্যামেরা সেট, দোকানের স্টেশনারি মালামাল, ফটোগ্রাফির মালামাল সহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল দোকান থেকে লুটপাট করে নিয়ে যায়।

ক্যাশ বক্সে রক্ষিত নগদের ফ্লেক্সিলোডের ফেক্সী কার্ড, ক্যাশ ও বিকাশ এর প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে নিয়া যায়। বিসমিল্লাহ এন্টারপ্রাইজ লুটপাট করে দুর্বৃত্তরা ফয়সাল আলম এর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায়।

ফয়সল আলম জানান, বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপরে তলায় স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করি। হামলার সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার স্ত্রী-সন্তান প্রাণে বেঁচে নিরাপদ আশ্রয় জান। থানা কার্যক্রম বন্ধ থাকায় মামলা দায়ের করা সম্ভব হয়নি। উল্লেখ, হামলার সময় পরিচালক মোঃ ফয়ছল আলম সংক্ষিপ্ত এক সফরে দুবাই ভ্রমণে থাকায় তিনি প্রাণে বেঁচে যান। ফয়ছল আলম মনে করেন দুর্বৃত্ত কর্তৃক তার প্রাণ নাশের আশংকা রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ