৩:৪৫ পূর্বাহ্ণ
মাতৃভাষার মর্যাদার আন্দোলন আমাদের স্বাধিকারের প্রথম সোপান
জুলকার নায়েন ফান্ডেশনের পুরস্কার বিতরণ
‘বিশ্বায়নের যুগে আমাদেরকে বিদেশী ভাষা শিখতে হবে, কিন্তু বাংলা ভাষাকে পিছনে রাখলে চলবে না, তাহলে যারা ভাষার জন্য ১৯৫২ সালে প্রাণ দিয়েছেন তাদের প্রতি অবমাননা করা হবে। মাতৃভাষার মর্যাদার আন্দোলন আমাদের স্বাধিকারের প্রথম সোপান। এ আন্দোলনই স্বাধীনতার পথ দেখিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালিদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়াতে হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জুলকার নায়েন ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার নগরীর আম্বরখানাস্থ বরকতিয়া হাউসে আয়োজিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী একথা বলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকার নায়েনের সভাপতিত্বে ও রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাওছার, প্রবীণ নাট্যাভিনেতা আতিকুস সালাম আতিক রাহি, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহসভাপতি এটি এম মোশাহিদ উদ্দিন, সাবেক ছাত্রনেতা নূরুল আমিন মানিক, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ধীরেঞ্জ দাশ, ছয়ফুল করিম চৌধুরী (হায়াত), এডভোকেট মো তাজ রীহান জামান, চেতনা যুব পরিষদের সহসভাপতি আব্দুল হাসিব। সভায় স্বাগত বক্তব্য রাখেন জুলকার নায়েন ফাউন্ডেশনের উপদেষ্টা ইব্রাহিম খলিল। ৩টি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩৮ জন প্রতিযোগিকে পুরস্কার দেয়া হয়।