সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২০ ফেব্রুয়ারী ২০ ২২
৪:২৭ অপরাহ্ণ

সাংবাদিক মালেকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক এম এ মালেকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠনের বন্দরবাজারস্থ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

মোনাজাত পরিচালনা করেন,  সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মোক্তাদির, সাধারণ সম্পাদক সুর্নিমল সেন, অর্থ-সম্পাদক মোশারফ হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদ আহমদ খান, সাংভাদিক তোফায়েল আহমদ প্রমুখ। উল্লেখ্য, সাংবাদিক এম এ মালেক গত ২ মাস ধরে স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভোগছেন।

এ ছাড়া তাঁর ডান পায়ের গোড়ালিতে সমস্যা থাকায় ঢাকার পঙ্গু হাসপাতাল ও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ