৮:০ ৪ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের তিনজন মহাব্যবস্থাপকের শেরপুর জামে মসজিদ পরিদর্শন
বাংলাদেশ ব্যাংকের তিনজন সম্মানিত মহাব্যবস্থাপক জনাব রূপ রতন পাইন, জনাব মোঃ সিরাজুল ইসলাম ও জনাব একেএম এহসান শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার শেরপুর গ্রাম সফর করেন। শেরপুর গ্রামে তাঁদের স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সাইক্লোন, সিলেট এর সভাপতি জাবেদ আহমদের বড়ভাই মোঃ সুহেদ আহমদ চৌধুরী (পরিসংখ্যানবিদ, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) ও তাঁর সহধর্মীনি সুহেদা নার্গিস চৌধুরী।
পরে তাঁরা শেরপুর জামে মসজিদ (১ম পাকা নির্মাণ-১৯৬৪,পুনঃনির্মাণঃ২০২১),গোলাপগঞ্জ, সিলেট। এর নতুন দোতালা মসজিদ পরিদর্শন করেন। মসজিদ দেখতে এলে তাঁদের স্বাগত জানান গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ চৌধুরী।
বাংলাদেশ ব্যাংকের ডিজিএম খালেদ আহমদ, সৈয়দ শোয়েবুর রহমান, কালিপদ রায়, জাবেদ আহমদ, মোঃ সাইফুল আলম ও যুগ্ম-পরিচালক পরেশ চন্দ্র দেবনাথ এসসয় মহাব্যবস্থাপকগণের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের তিনজন সম্মানিত জিএম ও উর্ধ্বতন কর্মকর্তাগণের শেরপুর গ্রামে আগমন ও শেরপুর জামে মসজিদ পরিদর্শন করায় গ্রামের বাসিন্দা ও গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ চৌধুরী তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য এর আগে তাঁরা জকিগঞ্জের আমলসীদে বরাক,সুরমা ও কুশিয়ারার মিলনস্থল, জকিগঞ্জ ও সুতারকান্দি স্থলবন্দর সফর করেন।