বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৪ মে ২০ ২০
১:০ ২ পূর্বাহ্ণ

সিলেট সোলজার বয়েজ ক্লাব'র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বিশ্ব মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে কর্মহীন দুস্থ, অসহায় মানুষদের মধ্যে আজ ২৩ মে শনিবার বিকেলে নগরীর মজুমদারিস্থ এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সোলজার বয়েজ ক্লাবের উদ্যোগে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সিলেট সোলজার বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের পরিচালনায় এবং ক্লাবের সভাপতি সাইফুর রহমান ইমনের সভাপতিত্বে  খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের সম্মানিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মজুমদারী যুব কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রহমান বাবুল, মজুমদারী যুব কল্যান পরিষদের সাধারণ সম্পাদক শামীম মজুমদার।  

এসময় উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, রাসেল আহমেদ, মাহবুবুর রহমান মাহবুব, সানি আহমেদ, রিয়াজ আহমেদ,আনিস আহমেদ, সোলজার বয়েজ ক্লাব এর সাবেক সভাপতি কামরান জাহান বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ। 
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য তামিম বকস সৌরভ, মিলাদ আহমেদ রাফাত, আহমেদ,জুনেদ আহমেদ প্রমুখ। 

 উল্লেখ্য,পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সয়াবিন তেল, ময়দা, লাচ্ছি সেমাই, নারিকেল, নুডলস, গুড়া দুধ, চিনি, চা-পাতা, কিসমিস, দারচিনি এবং মুরগী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ