বুধবার, সেপ্টেম্বর ৯, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০ ২৬
১১:৩১ অপরাহ্ণ

জগন্নাথপুরে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উৎসাহিত করতে কৃষক প্রশিক্ষণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে অল্প জমিতে বেশি ফলন উৎপাদনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মাঠে ময়দানে গিয়ে কৃষক-কৃষাণীদের নানাভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এরই অংশ হিসেবে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৬-২৭ অর্থ বছরে উন্নতমানের ডাল, তেল, ফলমূল, শাক-সবজি, আমন ও বোরো ধান চাষাবাদ করে অল্প জমিতে বেশি ফলন উৎপাদনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ।

এ সময় রেজাউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ