সোমবার, সেপ্টেম্বর ৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৭ সেপ্টেম্বর ২০ ২৬
৭:০ ৯ অপরাহ্ণ

৯ই সেপ্টেম্বর যুক্তরাজ্য শাখা গনদাবি পরিষদের সাধারণ সভা

সিলেট বিভাগের প্রবাসীরা বিশেষ করে যুক্তরাজ্য বসবাসরত প্রবাসীরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে এখন পর্যন্ত সরকারকে নানাভাবে সাহায্য সহযোগীতা করে আসছেন।

বিশেষ করে ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য। এখন পর্যন্ত সিলেট বাসী সরকারে যে অবদান রেখে যাচ্ছেন বিনিময়ে কি তার ন্যায্য উন্নয়ন পাচ্ছে? সিলেটবাসী সব সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমেই বেশীরভাগ দাবি আদায় করেছে এবং আজ অবদি আন্দোলনে আছে।

সিলেট বাসীর দীর্ঘদিনের দাবি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে একটি আন্তর্জাতিক মানের বিমান বন্দরে রূপান্তর করে বিশ্বের সেরা সেরা যেমন, কাতার, কয়েত, সৌদি আরব, বৃটিশ এয়ারওয়েজ দের ওসমানী বিমান বন্দরে আসার সুযোগ করে দেওয়া। তাছাড়া সিলেট বাসী প্রায় ৪০ বৎসর যাবৎ আন্দোলন করে আসছে সিলেট-আখাউড়া রেল লাইন ডাবল করতে হবে? সিলেট ঢাকা সড়ক পথ অতিদ্রুত ছয়লেনের কাজ সমাপ্ত করে সিলেট চট্টগ্রামের সড়ক পথ ছয় লেনের কাজ আরম্ভ করতে হবে।

সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষে সিলেট বিভাগ গনদাবি পরিষদ সেই ১৯৮৭ সাল থেকে সিলেটের ন্যায্য দাবি দাওয়া আদায়ের আন্দোলনে সংযুক্ত থেকে অনেক দাবি আদায় করেছে এবং বাকী ন্যাযদাদি আদায়ের আন্দোলনে সক্রিয় আছে। সিলেট বিভাগের পাওনা ন্যায্য দাবি আদায়ের লক্ষে দেশ বিদেশে অবস্থান রত সিলেট প্রবাসীরা আজ ঐক্যবদ্ধ। তারই ধারাবাহিকতায় সিলেট বিভাগ গনদাবি পরিষদ যুক্তরাজ্য শাখা গঠনের উদ্দেশ্যে সর্বজনাব শাহ মুনিম, সলিস্টিার এম.ইরার উদ্দিনও মাহবুবুর রহমান কুরেশীর অনুরোধক্রমে গনদাবি পরিষদ যুক্তরাজ্য শাখা গঠনের লক্ষে ৯ সেপ্টেম্বর ২০২৬ইংরেজি বুধবার স্থানীয় তাড়াতাড়ি রেষ্টুরেন্টে স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায় এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

উক্ত সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সর্বজনাব ডক্টর হাসনাত এম হোসাইন এম বি.ই, কে এম. আবু তাহের চৌধুরী, শাহগীর বখ্ত ফারুক, শেখ মফিজুর রহমান, আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, আব্দুল মুনিম ওবিই, ডক্টর সানওয়ার চৌধুরী ও আসাব বেগ প্রমুখ। সিলেটের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনকে আরও পুনগঠিত ও শক্তিশালী করার লক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় আপনার উপস্থিতি এবং সুচিন্তিত মতামত একান্ত ভাবে কাম্য।

অতএব আপনাকে উক্ত সভায় উপস্থিত হয়ে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রদানের জন্য সশ্রদ্ধ ও বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন অনুষ্টানের আয়োজকবৃন্দ। দেশে-বিদেশে সিলেট বিভাগের ন্যায্য দাবি দাওয়া আদায়ের আন্দোলনকে জোরদার ও গতিশীল করার লক্ষ্যে উক্ত সাধারণ সভার মাধ্যমে সিলেট বিভাগ গনদাবি পরিষদ যুক্তরাজ্য শাখা গঠনের এই সাধারণ সভায় সাফল্য ও সফলতা কামনা করেছেন গনদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ