শনিবার, সেপ্টেম্বর ৫, ২০ ২৬
​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
৫ সেপ্টেম্বর ২০ ২৬
৫:৫০ অপরাহ্ণ

শাল্লায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নতুন শিক্ষকদের বরণ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নতুন শিক্ষকদের বরণ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, শাল্লা উপজেলা প্রধান শিক্ষক কমিটির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার (৫ আগস্ট) উপজেলা পরিষদের সামনের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনাদি তালুকদার ও পল্লবী মৌ এর যৌথ সঞ্চালনায় ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোজ কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, শিক্ষক আব্দুল করিম মাস্টার, উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা সভাপতি তরুণ কান্তি দাস, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীপাল দাস মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মো. দুলাল, সমাজসেবক আজমান গুনি এবং বাজার কমিটির সভাপতি ব্রজেশ চৌধুরীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা শিক্ষার্থীদের অন্ধকার থেকে আলোর দিকে, অর্থাৎ অজ্ঞতা থেকে জ্ঞানের পথে নিয়ে যান। একজন আদর্শ শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করে তাদের যোগ্য নাগরিক ও দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের আজকের আয়োজনে প্রবীণ ও নবীণদের মাঝে উৎসাহ উদ্দীপণা জেগে উঠবে। অনুষ্টান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে ক্রেস্ট বিতরণ করে নতুন শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে একটি র্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ