৪:৫০ পূর্বাহ্ণ
৪র্থ ধাপে নাট্য অভিনেতা কটাই মিয়ার খাদ্য সহায়তা প্রদান
করোনায় পরিস্থিতি ও ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈশা মিডিয়ার উদ্যোগে ৪র্থ ধাপে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের নিজ সিলাম গ্রামে ২১০টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
ঈশা মিডিয়ার কর্ণধার সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা সাহেদ মোশারফ ( কটাই মিয়া) মোট ৪১৬ টি পরিবারকে এই করোনা মহামারিতে খাদ্য সামগ্রী প্রদান করেন।
এছাড়াও, তিনি ব্যক্তিগত ভাবে বিভিন্ন অসহায় মানুষকে নগদ অর্থ প্রদান করছেন।
করোনা ভাইরাস এর কারণে সর্বসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন বাংলাদেশ সরকার। অনেক হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার লক ডাউনের কারনে তারা কাজে যেতে পারছেন না। সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যাক্তিরাও খাদ্য সহায়তা প্রদান করছেন।
নাট্য অভিনেতা সাহেদ মোশারফ বলেন, এই করোনা মহামারিতে আমার ঈশা মিডিয়ার পক্ষ থেকে চেষ্টা করেছি মানুষকে সাহায্য করতে। সামনে ঈদুল ফিতর তাই ৪র্থ ধাপে আমরা ২১০ পরিবারকে উপহার হিসেবে এই খাদ্য সহায়তা প্রদান করছি। এ নিয়ে ৪ বারে মোট ৪১৬টি পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। তিনি যত দিন এই মহামারি থাকবে নিজের অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াবেন । খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, চিনি, তেল, ময়দা, লাচ্ছা, সেমাই, গুড়োদুধ, চিনিগুড়া চাল ইত্যাদি। উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, সিলেটের জনপ্রিয় নাট্য অভিনেতা সাহেদ মোশারফ ( কটাই মিয়া), দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শিপন আহমদ, নাট্যকার বিশ্বজিৎ সরকার, নাট্য অভিনেতা রকিব হাসান, শিপলু রাহাত, শাহজাদা মিয়া, সায়েক আহমদ, এইচ, এম আয়নুল, সুজন আহমদ, পান্ডব বাবু, জায়েদ শাহ, মনা মিয়া ও শাহ আলম প্রমূখ।