১১:২৫ অপরাহ্ণ
করোনায় ঘরবন্দি অসহায় মানুষের পাশে কাজীটুলা যুব সমাজ
মহামারী করোনার ভয়াবহতায় বদলে যাওয়া দেশ তথা বিশ্বের প্রেক্ষাপটে দূরত্ব যখন সবার কাছেই কাংখিত ঠিক তখন সিলেটে ঘরবন্দী কর্মহীন হয়ে পরা মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে কাজীটুলা যুব সমাজ। ১৫ মে শুক্রবার নগরীর কাজীটুলায় ৩৫০ পরিবারের মধ্যে কাজীটুলা যুব সমাজের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজিব, সমাজ সেবক নুরুল মুমিন চৌধুরী খুকন, সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলোয়ার। সভাপতিত্ব করেন কাজীটুলা যুব সমাজ ১৭নং ওয়ার্ডের সভাপতি গিয়াস আহমদ। উপস্থিত অতিথি ছিলেন কামাল আহমদ কামরান, এড. আব্দুর রহমান, মানিক খান, কিবরিয়া মিয়া, মফিজুর রহমান নজমুল, আলতা মিয়া, জাহাঙ্গীর খান, কামাল হোসেন, ফয়জুল হাসান, শাহীন আহমদ, মজনুন রেজা চৌধুরী। যুব সমাজের নেতৃবৃন্দ আমীর হোসেন, জুবেদ আহমদ, হান্নান হাওলাদার, মো. শামীম আহমদ, বিল্লাল আহমদ খান, আমীর মাহবুব ওয়াটার, এম বরকত আলী, সম্রাট আহমদ ফয়েজ, রুহুল আমিন, মো. তাহের, নাঈম আহমদ, ওমর হোসেন সজিব খান, আবুল, দেলু, আতাউর, বাচ্চু, রুবেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন। সিলেটের এমনি একটি সংগঠন কাজীটুলা যুব সমাজ আর্তমানবতার সেবায় বরাবরের মতো আবারও এগিয়ে এসেছে ঘরবন্দী কর্মহীন হয়ে পরা মানুষের পাশে।
সাম্প্রতিক সময়ে করোনা প্রাদুর্ভাবের জন্য দেশজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অফিস আদালত ছুটি হয়ে যাওয়ায় বিপুল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়ায় অনেকেই খাদ্য সংকটের মতো মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। এজন্যই কাজীটুলা যুব সমাজ এ রকম পরিবারগুলোর জন্য খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছে।
আপনারা সবাই জানেন, সারা বিশ্বে এখন ক্রান্তিকাল চলছে। করোনা মহামারি আকার ধারণ করেছে। একটি অনুরোধ দয়া করে কেউ গরিব-দুঃখী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে যার যা সুযোগ ও সামর্থ্য আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সহযোগিতাই পারে ওদের মধ্যে একটু হলেও হাসি ফুটাতে।