১০ :৫০ অপরাহ্ণ
শাবিপ্রবির আধুনিক ভাষা শিক্ষার ভর্তি পরীক্ষা ২৫ তারিখ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে আরবি, ইংরেজি, ফরাসি (ফ্রেঞ্চ), জার্মান, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষায় ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল, ২০২৫। ৯ মার্চ শুরু হওয়া ভর্তি আবেদনের শেষ তারিখ ২৪ এপ্রিল।
এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেকোন বয়সের এবং শ্রেণিপেশার ব্যক্তি ভর্তি হতে পারবেন।
ভর্তি আবেদনের জন্য সোনালী ব্যাংক, পিএলসি, শাবিপ্রবি শাখা, সিলেটে "আধুনিক ভাষা ইনস্টিটিউট" হিসাব নং ০২০০০১৮২ এ নগদ ৫০০/= (পাঁচশত) টাকা জমাদানপূর্বক জমা রশিদসহ ইনস্টিটিউটের অফিস ( A-বিল্ডিং, ২২৯ নং কক্ষ) থেকে ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জমা দিতে হবে।
শাবিপ্রবির বর্তমান শিক্ষার্থী, স্থায়ী বা অস্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোর্স ফি ৪৯০০ টাকা এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য ৯৯০০ টাকা। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১২ জুলাই, ২০২৫।