১২:৪৭ পূর্বাহ্ণ
ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের জন্য সুখবর: এবার ঘরে বসেই হবে কুরআন শিক্ষা
বাংলাদেশ সহ সারাবিশ্বে করোনা ভাইরাস আবারও প্রকট রূপ ধারণ করায় পুরো বিশ্বের জনজীবন আজ নিঃস্তব্ধ ও স্থবির হয়ে পড়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় বিভাগ স্কুল/কলেজ ছুটির মেয়াদ আরো বাড়িয়েছে। এমতাবস্থায় বেশীরভাগ শিক্ষার্থী অবসর সময় পার করছেন।
সুতরাং এই অবসর সময়টাকে কাজে লাগানোর লক্ষে রেডিয়েন্ট ক্লাব সিলেটের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক “আল-কুরআন ও নামাজ শিক্ষা” নামক এক মাস ব্যাপী সম্পূর্ণ ফ্রী একটি দ্বীনি কার্যক্রম চালু করা হয়েছে। ১ম রমজান হতে ২৭তম রমজান পর্যন্ত প্রতিদিন দুপুর ২.১০ মিনিট থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত ১ ঘন্টা ২০ মিনিট করে মোট ২৭ টি ক্লাস নেয়া হবে।
উক্ত ক্লাসগুলোতে শুদ্ধভাবে আল-কুরআন তেলওয়াত শেখানোর পাশাপাশি সহীহ্ নামাজ ও দোয়া শেখানো হবে। যে সকল শিক্ষার্থীরা শুদ্ধভাবে আল-কুরআন শেখার পাশাপাশি দ্বীনি জ্ঞান অর্জনে আগ্রহী তারা রেজিষ্ট্রেশনের জন্য ১০ এপ্রিল রাত ১২.০০ ঘটিকার আগে +8801751173308(Whatsapp) নাম্বারে কল অথবা ম্যাসেজ করে রেজিস্ট্রেশন কনফার্ম করতে পারেন। বিঃদ্রঃ ক্লাস নেয়া হবে জুম অ্যাপের মাধ্যমে। রেজিস্ট্রেশন কনফার্ম করার পর আইডি ও পাসওয়ার্ড ম্যাসেজে পাঠিয়ে দেয়া হবে।