৯:২৬ অপরাহ্ণ
কামরানের রুহের মাগফেরাত কামনায় নয়াসড়কে খ্রীস্টান পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনায় নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে ও প্রবাসী মোছা: রাবেয়া বেগম, আওলাদ হোসেন, হ্যাপি উদ্দিন, কামরুন্নাহার পলি, শফিকুর রহমান সেপু, সুমি উদ্দিনের সার্বিক সহযোগিতায় খ্রীস্টান পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুলের সভাপতিত্বে ও সিলেট প্রেসবিটারিয়ান চার্চ মি. রাজিব দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাশেদ আহমদ, ডেভিড মনু দাস, বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান লিমন, আশরাফুল ইসলাম অনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসবিটারিয়ান চার্চের সহ সম্পাদক মি. মাইকেল রঞ্জন বিশ্বাস, সদস্য সল্টি দাস, সুমন দাস, শ্যামল দাস, বাংলাদেশ মিউজিসিয়ান্স ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিক্রম কুমার বিকি, ফিলিপ সমদ্দার, নাসির খান, শাউয়াল হোসেন সাগর, রুবেল আহমদ প্রমুখ।