রবিবার, নভেম্বর ৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ জুন ২০ ২০
৬:৫৫ অপরাহ্ণ

কুলাউড়ায় দুই পরিবারের ৬ শিশুসহ করোনায় আক্রান্ত ১২ জন

কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়া উপজেলায় এবার ৬ শিশুসহ দুই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার একটি পরিবারের ৭ জন এবং বরমচাল ইউনিয়নের নন্দননগর এলাকার একটি পরিবারের ৫ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সকলের বয়স ০৪ থেকে ৫৬ বছরের মধ্যে।

(১১ জুন) বৃহস্পতিবার সকাল ১১ টায় তাঁদের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক। তিনি জানান, বুধবার মধ্যরাতে ঢাকার শেরে বাংলা রোডস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এ- রেফারেল সেন্টার থেকে রিপোর্টগুলো পজেটিভ আসে।

তিনি জানান, গত ০২ জুন ২২ জন করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে রিপোর্টে ৬ শিশুসহ ১২ জনের পজেটিভ এসেছে।

আক্রান্ত ১২ জনের মধ্যে কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ফাতেমা বেগম (৫৫), রাজু আহমদ (৪৩), তাহমিনা বেগম (২৫), রুমা বেগম (৩৫), নিশাত (০৮), নাসির (০৪) ও সাদিয়া রহমান (২৬) সহ ৭ জন এবং বরমচাল ইউনিয়নের নন্দননগর এলাকার অংকন চক্রবর্তী (১০), অংকুশ চক্রবর্তী (০৪), পপি চক্রবর্তী (২৫), ঐশী চক্রবর্তী (০৯) ও অমিশা চক্রবর্তী (০৬) সহ ৫ জন।

এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন বলে  হাসপাতাল সূত্রে জানা গেছে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, আক্রান্তদের দুইটি পরিবারের দুই সদস্য আগে করোনায় আক্রান্ত ছিলেন। তাই সেসব বাড়ি আবার নতুন করে লকডাউন করা হয়েছে। নতুন করে তাঁদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ