সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি :
১১ ডিসেম্বর ২০ ২১
৪:৪১ পূর্বাহ্ণ

সিকৃবি 'বাঁধন' ইউনিটের নতুন নেতৃত্বে সোহেল -ইবনে সিনা

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিটের ২০২২ সালের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) ‘বাঁধন’ এর বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ১৭ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ সোহেল রানা এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের এ এইচ এজাজ ইবনে সিনা। এছাড়াও ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতিঃ পাপড়ি রানী দে এবং সুপ্রিয়া রায়।

সহ সাধারণ সম্পাদকঃ ওমর ফারুক শুভ, সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে দীপংকর অধিকারী ও ফিরোজ আহমেদ। কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক যথাক্রমে আব্দুল্লাহ আল সাদ,আবু সুফিয়ান,নুসরাত জাহান রাত্রী,হাবিবুর রহমান হাবিব এবং ৫ জন নির্বাহী সদস্য। বর্তমান কমিটিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন কৃষি অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী চিরঞ্জিত ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন বাঁধন সিকৃবি ইউনিটের সম্মানিত শিক্ষক ছাত্র উপদেষ্টাবৃন্দ এবং কেন্দ্রীয় উপদেষ্টাবৃন্দ। বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর ২০২১ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিগত কমিটির সভাপতি মাহফুজ জামান মুন এবং সঞ্চালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজু। উল্লেখ্য, বিগত কমিটির সময়কালে মোট ২৪৬ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে,যেখানে ৫৮ জন নতুন ব্লাড ডোনার অন্তর্ভুক্ত হয়েছে এবং ৯৩৬ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ