২:৪৭ পূর্বাহ্ণ
নগরীর নয়া সড়কে তাহির ব্রাইডাল কালেকশনের যাত্রা শুরু
সিলেট নগরীর জেল রোড পয়েন্ট নয়া সড়ক রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল তাহির ব্রাইডেল কালেকশন। বিয়ের নিত্য নতুন শাড়ি, পোষাক ও অলংকার নিয়ে এই প্রতিষ্টানটি উন্নত গ্রাহক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় ফিতা কেটে অনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, সিলেট প্লাস এর চেয়ারম্যান আবু বকর, ইমজার ভাইস প্রেসিডেন্ট ইকবাল মুন্সি, জুরেজ আব্দুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন তাহির ব্রাইডেল কালেকশনের পরিচালক মো শাহজাহান মিয়া, উত্তরা রেষ্টুরেন্টের পরিচালক শাহ মো. বুরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম, সিলেট প্লাস এর ক্যামেরা পারসন হৃদয়। প্রধান অতিথির বক্তব্য মেয়র বলেন, সিলেটের প্রবাসীরা নিজ দেশে বিনিয়োগ বাড়ালে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। পাশাপাশি ব্যবসার মাধ্যমে বিনিয়োগ কারিরা লাভবান হবেন। তিনি তাহির ব্রাইডাল কালেকশনের পন্য সামগ্রী দেখে মোগ্ধ হন এবং এ ধরনের প্রতিষ্টান গড়ে তুলতে প্রবাসী ভাই বোনদের এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি লন্ডন থেকে দেশে বিনিয়োগ করার জন্য তাহির ব্রাইডাল কালেকশনের স্বত্ত্বাধিকারী মিসেস হালিমাকে অভিনন্দন জানান।