৭:০ ৭ অপরাহ্ণ
শেষ মুহূর্তে বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা, অনুমতি দেয়নি সেনা’
শেষ মুহূর্তে বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা, অনুমতি দেয়নি সেনাবাহিনী। আন্তর্জাতিক এক প্রতিবদনে এমনটি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ চাপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ থেকে পালতে বাধ্য হন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করেই আগরতলায় পৌঁছে যান। এদিকে বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী, দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে শেষ একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তবে সেনাবাহিনী নাকি সেই বার্তা রেকর্ড করতে দেয়নি।
পরে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে আগরতলার উদ্দেশে উড়ে যায় হেলিকপ্টার। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
যাদের যাদের হত্যা করা হয়েছে, তাদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেইসঙ্গে সেনাবাহিনীর উপরে আস্থা রাখার আর্জি জানিয়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস