৯:১২ অপরাহ্ণ
৭মার্চ পালিত উপলক্ষ্যে মোল্লারগাঁও ইউনিয়নে ফ্রি চক্ষুসেবা প্রদান
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদে চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। গতকাল রোবাবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত শতাদিক চক্ষু রোগীকে এ সেবা প্রদান করা হয়।
ইউপি সচিব সজল কুমার দের পরিচালনায় ফ্রি চক্ষু সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাহজ্ব শেখ মো. মকন মিয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সদস্য হুজায়ফা চৌধুরী সজা, মো. মকব্বির আলী, জবরুল ইসলাম জগলু, মালেকা বেগম, হিসবারক্ষক আমেনা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুমিন হোসেন, মরুব্বি মো. নুর মিয়া, ছালেক মিয়া, ইসমাইল আলী বাচ্চু, আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া, অফিস সহকারী লিমন দেব, মকদ্দস আলী, আলী হোসেন, ক্রীড়ানুরাগী মাহফুজুর রহমান মুন্না।
রোগীদের চক্ষুসেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডা. মিয়া মোহাম্মদ রায়হন, ডা. সরাফত আলী।