শনিবার, সেপ্টেম্বর ৫, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
৫ সেপ্টেম্বর ২০ ২৬
৭:৩৭ অপরাহ্ণ

মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন
সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন, সিলেট প্রেসক্লাবের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।

এই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সিলেটের সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে চলেছেন উল্লেখ করে তিনি বলেন, এই সুনাম ও পেশাদারিত্ব ধরে রাখতে হবে।

সিলেট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শনিবার ক্লাব ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন আরও বলেন, সিলেট প্রেসক্লাবের এই ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি সিলেট প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, কর্মক্ষেত্রে ইব্রাহীম চৌধুরী খোকনের পেশাদারিত্বের ছাপ রয়েছে। তিনি সিলেট প্রেসক্লাবে আসায় সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকনকে ধন্যবাদ জানান।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, দৈনিক সিলেট মিররের প্রধান সম্পাদক জিয়াউস শামস শাহীন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, সিনিয়র সদস্য কামকামুর রাজ্জাক রুনু, ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদস্য আহমদ মারুফ, সিন্টু রঞ্জন চন্দ, শফিক আহমদ শফি, একে কাওছার, আব্দুল হান্নান, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক জয়নাল আবেদীন, ভাসানী ফাউন্ডেশনের মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, ইংরেজি প্রশিক্ষক আহমেদ ইয়াসিন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ