বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৫ জুন ২০ ২৩
৩:১৫ অপরাহ্ণ

২২ নম্বর ওয়ার্ডে দিদার রুবেলের ঘুড়ি প্রতিকে গনসংযোগ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী মো. দিদার হোসেন রুবেল বলেছেন, শাহজালাল উপশহর একটি অভিজাত আবাসিক এলাকা। এ এলাকার সচেতন নাগরিকরা আমাকে নির্বাচিত করার চেষ্টা করছেন।

২২নং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে এবার ভোটাররা ঘুড়ি প্রতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে প্রস্তুত রয়েছেন। আমি নির্বাচিত হলে ২২ নম্বর ওয়ার্ডের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব।

এ ওয়ার্ডের উন্নয়নই হচ্ছে আমার প্রধান কাজ। তিনি আরো বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ওয়ার্ডবাসী আমাকে সমর্থন দিয়ে আসছেন। আমি নির্বাচিত হলে অবশ্যই ওয়ার্ডের উন্নয়নে সকলের পরামর্শ নিয়ে কাজ করে যাব।

বুধবার (১৪ জুন) উপশহরের বিভিন্ন ব্লক ও পাড়া-মহল্লায় ঘুড়ি প্রতিকে গনসংযোগ শেষে পথসভায় পরিচ্ছন্ন ব্যাক্তিত্ব তরুন সমাজসেবক কাউন্সিলার প্রার্থী মো. দিদার হোসেন রুবেল এ কথাগুলো বলেন। গনসংযোগকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি মতিউর রহমান, সিরাজুল ইসলাম, রনি তালুকদার, তায়েফ আহমদ, আকরাম হোসেন, লিটন আহমদ, আশরাফ আহমদ, আল-আমিন, কামালী, কবির আহমদ, মিনহাজ মির্জা, স্বরুপা বেগম, শারমিন বেগম, জুমা আক্তার, খাদিজা আক্তার, আসাদ আহমদ, রাহি আহমদ, মাওলানা মো. জয়নাল আবেদিন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ