৩:১১ পূর্বাহ্ণ
ছাত্রলীগ নেতা ইমন ইবনে সাম্রাজ মানবতার সেবক
করোনাভাইরাস বিপর্যয়ে সারা বিশ্বে চলছে মৃত্যুর মিছিল। বিপর্যস্ত জীবন যাত্রায় থমকে গেছে পৃথিবী। খাদ্যের সংকট আর কর্মহীন মানব জাতি। করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশেও চলছে সরকার ঘোষিত লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছে খেটেখাওয়া মানুষ।
এ অবস্থায় মানবতার ফেরিওয়ালা হয়ে বিপদের বন্ধু হয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ইমন ইবনে সাম্রাজ।
নিজের জমানো অর্জিত টাকায় ত্রান, মাস্ক,ও লিফলেট নিয়ে মানবতার সেবক হয়ে বিপদগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে সেই আলোচিত সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ইমন ইবনে সাম্রাজ শুধু তাই নয় বিকাল ৫ টা হলে বেড়িয়ে পরেন মাইক নিয়ে নিজ এলাকায় করোনা কালে এমন ভাবে চালিয়ে যাচ্ছেন তার কার্যত্রম।
ইমন ইবনে সাম্রাজ জানান- ‘আলহামদুলিল্লাহ, আমি ও আমার বন্ধু মহলের কয়েকজন ও আমার কয়েকজন ছোট ভাইয়ের সহযোগীতায় এই অসহায় মানুষগুলোকে খাবার দিতে পেরে নিজে আনন্দিত হতে পারছি। আমাদের সামর্থ্য অনুযায়ী এই সামান্য মানবিক সাহায্য আল্লাহ কবুল করুন।’
তাছাড়া,দেশের এই ক্রান্তিলগ্নে কৃষকেরা যে জায়গায় ধান কাঠার মানুষ সংকটে ভুগছে সেই জায়গায় ছাত্রলীগ নেতা ইমন গিয়ে একজন অসহায় কৃষকের ধান কেঠে দিচ্ছেন।
ইমন ইবনে সাম্রাজ আরো বলেন ‘আমি এমন কিছু করতে পারি যা আপনি পারবেন না, আবার আপনিও এমন অনেক কিছু করতে পারবেন যা আমি কখনো করতে পারবো না। তবে একসাথে মিলে আমরা চাইলে অসাধারণ কিছু করে ফেলতে পারি।’
তাই সবার কাছে তাঁর অনুরোধ- ‘মুখে হাসি বুকে বল রেখে মহান আল্লাহর উপর ভরসা রেখে সমাজের এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালে খাবারের কষ্টে কেউ কষ্ট করবে না। কখনোই সংখ্যা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনার তওফিক অনুযায়ী একজন মানুষকে সাহায্য করুন। কারণ, মানবসেবাই প্রকৃত ধর্ম।’