সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২০ ফেব্রুয়ারী ২০ ২২
৯:০ ৩ অপরাহ্ণ

গণতান্ত্রিক বাজেট আন্দোলন সিলেট জেলা কমিটির ফলোআপ ওয়ার্কসপ অনুষ্টিত
উন্নয়ন সংস্থা আইডিয়ার সহযোগিতায় এবং গণতান্ত্রিক বাজেট আন্দোলন সিলেট জেলা কমিটির উদ্যোগে রোববার সকালে উপশরস্থ আইডিয়ার কার্যালয়ে এক ফলোআপ ওয়ার্কসপ অনুষ্টিত হয়েছে। আসন্ন বাজেটে জন অংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিরুপনের লক্ষেই এ ওয়ার্কসপের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদ।

ওয়ার্কসপে অংশগ্রহণকারীরা আগামী বাজেটে জনগণের অংশগ্রহণ বাড়ানো ও স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত গ্রহণের উপর জোর দেন। এসময় কিছু প্রস্তাবনা ও তুলে ধরেন তারা। সেগুলো হলো, আগামী বাজেটে সুবিধধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্টীর জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখতে হবে। সিলেটের অনাবাদি জমিগুলো আবাদের আওতায় নিয়ে আসতে কৃষিখাতে সিলেটের জন্য আলাদা বরাদ্দ রাখতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ¦গতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এজন্য টিসিবির সেবার আওতায় আরো বেশি করে লোকজনকে নিয়ে আসতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে হবে। উন্নয়ন বাজেটে বেশি বরাদ্দ রাখতে হবে। বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় ৭০ অনুচ্ছেদে সংশোধনী নিয়ে আসতে হবে। যাতে করে সংসদ সদস্যরা বাজেটের উপর তাদের অভিমত তুলে ধরতে পারেন। ওয়ার্কসপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন সিলেট জেলা কমিটির সদস্য ও গোয়াইনঘাট কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন রাজবংশী, জেলা কমিটির সদস্য সাংবাদিক খালেদ আহমদ ও জেলা কমিটির সদস্য এবং টুলটিকর ইউনিয়ন পরিষদের সদস্য শিরিন আক্তার। এছাড়া ওয়ার্কসপে বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, উদ্যোক্তা, সাংবাদিকসহ নানা পেশার লোকজন অংশ নেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ