সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১০ জানুয়ারী ২০ ২২
১০ :৩৬ অপরাহ্ণ

সিলেটের বিদায়ী জেলা প্রশাসককে প্রতিবন্ধীদের পক্ষে জিডিএফ'র সংবর্ধনা
সিলেটের বিদায়ী জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র নেতৃবৃন্দ।

আজ (১০ জানুয়ারী) সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে প্রতিবন্ধী মানুষের পক্ষে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁনের নেতৃত্বে জেলা প্রশাসককে  শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদ, সুপারভাইজার রায়হান খাঁন প্রমুখ।
সিলেট জেলার প্রতিবন্ধী বান্ধব ও সাংস্কৃতিক মনা জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর বিগত দিনের সফলতা ও কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান জেলা প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও  আগামীর সফলতা কামনা করেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ