৩:৫২ অপরাহ্ণ
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা ৩০ জানুয়ারী থেকে ১ ফেব্রুয়ারী
দেশে স্বাস্থ্য শিক্ষা, চিকিৎসা ও গবেষনা খাতে উন্নয়নের লক্ষ্যে সিলেট বিভাগে প্রতিষ্ঠিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। যার সার্বিক কার্যক্রম চৌহাট্টাস্থ অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার নিমিত্তে সাবেক ভিসি বিভিন্ন ধাপে লোকবল নিয়োগ করেন।
কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়োগ ও তৎসংশ্লিষ্ট অনিয়মের কারণে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রাপ্তদের নিয়মিতকরণের প্রক্রিয়া সহ বেতন-ভাতাদি বন্ধ হয়। অনেক দিন থেকে বেতন-ভাতাদি বন্ধ থাকায় ২০২২ সাল থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রাপ্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং আন্দোলনের দানা বাঁধতে থাকে। ২০২৪ সালের আগস্ট মাস থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবী আদায়ের জন্য আন্দোলন করতে থাকে।
এক পর্যায়ে আন্দোলনকারীরা ভিসি মহোদয়ের অফিস ঘেরা, ভাংচুর ও মিছিল মিটিং শুরু করে। উদ্ভুত পরিস্থিতি অনুকুল অবস্থায় আনয়নের লক্ষ্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নব-নিযুক্ত ডিন ও তৎসংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীলের লক্ষ্যে আন্দোলনকারীদের দাবি পূরণে সমাধানের আশ্বাস দেন।
এমর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রাপ্তদের নিয়মিতকরণের জন্য গত ১৯/১২/২০২৪খ্রিঃ তারিখের মধ্যে আবেদন দাখিলের জন্য স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। দাখিলকৃত আবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৩০/০১/২০২৫খ্রিঃ তারিখ হতে ০১/০২/২০২৫খ্রিঃ তারিখ পর্যন্ত (সকাল ১১.০০ঘটিকা হতে বিকেল ৫.০০ঘটিকা পর্যন্ত) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে আবেদনকারীর সাক্ষাতকার (ভাইভা) গ্রহণ করবেন। এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি