৫:২৩ অপরাহ্ণ
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
২১ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার (৭ মার্চ) সিলেট নগরীর শিবগঞ্জ শাহীন স্কুলে এ কুইজ প্রতিযোগীতা সম্পন্ন হয়।
কুইজ প্রতিযোগীতায় ৫ টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ২৫ জন বিজয়ী হন।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহানগরীর ২১ নং ওয়ার্ড ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল হামিদ সঞ্চালনায় ও ছাত্রলীগ নেতা শেখ তারেক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার উদাহরণ ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের এ আয়োজন।
কুইজ প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ব, দেশ ও জাতিকে জানবে। এ ধরণের আয়োজন বারবার দরকার। এতে করে দেশ ও জাতি উপকৃত হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ। তিনি বলেন ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে অতিতে ও ছিলো ভবিষ্যৎ ও থাকবে। এই এরকম কুইজ প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল হামিদ কে আমরা সিলেট মহানগর ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবো।
কুইজ প্রতিযোগীতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল মাহমুদ সুজন, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মইন, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, লন্ডন প্রবাসী আব্দুস মান্নান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, সিলেট মহানগর যুবলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ হাসান রাতুল, ২২ নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তাশফিক মেহেদী জয়, নাসিম আহমদ নীল, সাজু আহমেদ, ইয়াদী চৌধুরী, রনি আহমেদ, অপু আহমেদ, দেব রাজ, সায়েক চৌধুরী, নাকিব তালুকদার, এবাদুল ইসলাম, রিদয় আহমেদ, যুবরাজ চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।