১০ :২১ অপরাহ্ণ
সিলেটে শীতার্তদের মাঝে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র শীতবস্ত্র বিতরণ
আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট জেলা, মহানগর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজ শাখার যৌথ আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুর বারোটায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শতাধিক শীতার্তদের হাতে তুলে দেয়া কম্বল । শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর ড. তরিকুল ইসলাম রানা।
সংগঠনের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ আবুল বাশার জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আঞ্জুমান আরা, নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মালেক, আমুস সিকৃবি শাখার উপদেষ্টা ড. বাসুদেব পাল, শাহিদুর রহমান চৌধুরী, সিকৃবি অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ ফকর উদ্দিন, অতিরিক্ত রেজিস্ট্রার শারমিন নাহার, মোঃ মাকসুদুর রহমান, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম, কৃষিবিদ দেবাশীষ সাহা, ডা. আফরাদুল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম, কৃষিবিদ সুমিত সরকার, ডাঃ ঋতিক দেব অপু, কৃষিবিদ সৌরভব্রত দাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নুরে আলম, এমসি কলেজ আমুসের সভাপতি ইমতিয়াজ আহমেদ, আব্দুল্লাহ আল-সাদ, সৌম্য সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি