বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ মে ২০ ২০
৩:০ ৭ পূর্বাহ্ণ

হাদিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় পত্রিকা হকারদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

হাদিয়া ফাউন্ডেশন ইউএসএ এর সহযোগিতায় নগরের ১৮নং ওয়ার্ডের পত্রিকা বিক্রি করা হকারদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল এর ব্যবস্থাপনায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজ শনিবার (১৬ মে) বেলা ৩টায় সিলেট নগরের ১৮নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন দৈনিক সিলেট মিরর-এর সম্পাদক আহমেদ নূর 

খাদ্যসামগ্রী বিতরণকালে আহমেদ নূর বলেন, 'করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন থেকে সিলেটের দৈনিক পত্রিকাগুলোর প্রকাশনা বন্ধ। আর এতে পত্রিকা বিক্রি করা হকাররা এক সংকটকালীন মূহুর্ত পার করছেন। এই দুর্যোগের সময় হাদিয়া ফাউন্ডেশন যে ভূমিকা রেখেছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার।  মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।'
খাদ্যসামগ্রী বিতরণকালে কাউন্সিলর উজ্জ্বল বলেন, ' হাদিয়া ফাউন্ডেশনের ব্যক্তিরা তাদের নাম গোপন রাখার শর্তে আমার কাছে মানুষকে সহযোগিতার জন্য বরাদ্দ দিয়েছেন।  সেই লক্ষে আমি হাদিয়া ফাউন্ডেশন ইউএসএ এর সহযোগিতায় আজ শনিবার ১৮নং ওয়ার্ডের পত্রিকা বিক্রি করা হকারদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

এর আগে এই ওয়ার্ডের বিদ্যালয়ের কর্মচারী, গাড়ি চালক, সেলুনের কর্মচারীসহ প্রায় ৮৫০ নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিক বজায় থাকবে।'

এসময় আরও উপস্থিত ছিলেন, এমএকিউ ফেরদৌস, দুলাল খান, হেলেন বেগম, রাশেদ আহমদ রাশু প্রমুখ

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ