১২:১৫ পূর্বাহ্ণ
তিতাস(কুমিল্লা) প্রতিনিধি::
তিতাসে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের কড়িকান্দি ইউনিয়ন বিএনপির শূন্য পদ পূরণের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় তিতাস বভনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মো.ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.ছাদেক হোসেন চেয়ারম্যান।
উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজ্বী মো.আলী হোসেন মোল্লা, যুগ্ম-আহবায়ক ও গৌরীপুর মুন্সি ফজলু রহমান ডিগ্রি কলেজের সাবেক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, এমদাদ হোসেন আখন্দ, মোয়াজ্জেম হোসেন মুন্সি, কাজী কবির হোসেন সেন্টু, হাজ্বী মকবুল হোসেন, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, মোসামৎ রুবি ইসলাম, আবদুস সালাম মেম্বার, আক্তারুজ্জামান, সদস্য তোফায়েল হোসেন খাঁন,আবুল হোসেন বুলবুল,মো. কবির হোসেন, মকবুল হোসেন সরকার, মো.জহিরুল ইসলাম জহির প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো.অহিদ উল্লাহ, কড়িকান্দি ইউনিয়ন যুব দলের আহবায়ক মো.মোহর মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।