বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ জুন ২০ ২৩
৯:১০ অপরাহ্ণ

ভার্থখলায় মহিলা কাউন্সিলর প্রার্থী আছমা বেগমের বই মার্কার সমর্থনে গণসংযোগ

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত আসন ৯ এর মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর মোছাঃ আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে ভার্থখলা সহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

 ১৭ জুন শনিবার দিনব্যাপী নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা, ঝালোপাড়া, পাঠানপাড়া, গোটাটিকর, মুমিনখলা, কাইস্তরাইল, আচার্যপাড়া সহ বিভিন্ন এলাকায় আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী নুরুল ইসলাম, রত্না বেগম, হোসনা বেগম, নিজাম উদ্দিন, টুটুল মাহমুদ মান্না, জায়েদ আহমদ, মোঃ পংকি মিয়া, রাহেল আহমেদ, মোস্তাফিজুর রহমান হাসান, আয়মান আহমদ, আলমগীর হোসেন প্রমুখ।

গণসংযোগকালে মহিলা কাউন্সিলর প্রার্থী, সাবেক কাউন্সিলর মোছাঃ আছমা বেগম বলেন, জনগণের সেবা ও কল্যাণমূলক কাজ পরিবার থেকে শিক্ষা নিয়ে করে আসছি।

আমার পিতা সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইছহাক মিয়াও আমৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। পিতার আদর্শ লালন করে ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষ্যে কাউন্সিলর প্রার্থী হয়েছি।

অতীতে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ের মাধ্যমে সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। এবারও আমাকে বই মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে ওয়ার্ডবাসী কাঙ্খিত উন্নয়ন পাবেন।

তিনি আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বই মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে সেবা করার সুযোগ দেয়ার জন্য ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের প্রতি অনুরোধ জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ