সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৮ ফেব্রুয়ারী ২০ ২২
২:২৯ পূর্বাহ্ণ

রোটারীয়ানরা সুন্দর সমাজ গঠনে কাজ করছেন: লে. কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর
রোটারী ক্লাব অব সিলেট সিটির হুইল চেয়ার বিতরণ

পিডিজি লে. কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর বলেছেন, দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতার পাশাপাশি রোটারীয়ানরা সুন্দর সমাজ গঠনে কাজ করছেন।

সারা বিশ্বে জনহিতকর কার্যের মাধ্যমে নিজেদের নিয়োজিত রেখেছেন। তাই সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের স্বার্থে রোটারিয়ানদের পাশাপাশি সমাজের সকলকে কাজ করতে হবে।

তিনি ৬ ফেব্রুয়ারী রবিবার সন্ধায় সিলেট নগরীর একটি অভিজাত হলরুমে রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ নুরুর রহমান- এর সভাপতিত্বে ও সেক্রেটারি রোটাঃ এস এ শফি’র সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট ক্বীনব্রিজের ফাস্ট প্রেসিডেন্ট রোটাঃ আশরাফ খান পারভেজ, রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটাঃ তানিয়া আহমেদ, পিপি রোটাঃএকেএম কামরুজ্জামান মাসুম, রোটাঃ আহসান হাবিব, রোটাঃ তাসলিমা বেগম, রোটাঃ মাসুক আহমদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ